
বাসাইল সংবাদ : রোববার, ০৯ জুলাই, ২০১৭:

সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সেবাগ্রহণে নবজাতক শিশু ও মায়ের অধিকার এবং সেবাপ্রদানকারীর জবাবদিহিতা বিয়ষক প্রকল্প অবহিতকরণ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভা কক্ষে ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিও সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. রাফিউল করিম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদ, ইউনিসেফ’র জেলা পুষ্টি কর্মকর্তা মো. জাকির হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন, ডা. শাহিন আল মামুন, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণি, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, মো. আবু সাঈদসহ অন্যরা ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




