
বাসাইলসংবাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার কালিয়ানপাড়া গুডনেইবারস ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫টি মাধ্যমিক স্কুলের ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহআলম মিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সিডিপি শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রতিমাবংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস গায়েন প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




