
বাসাইল সংবাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭:

সখীপুর: স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ টাঙ্গাইলের সখীপুর শাখার উদ্যোগে ৫ টি বিদ্যালয়ের ১৫০ জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানেটারী প্যাড ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ছোট মৌশা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও ওই সংস্থার পক্ষে উপজেলার ইছাদিঘী, কেজিকে, পাবলিক, ছোট মৌশা ও কাহারতা উচ্চ বিদ্যালয়ে কিশোরী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাজনক ব্যবস্থা সংযুক্ত উন্নত মানের টয়লেট নির্মাণ করে দিয়েছেন।
এ উপলক্ষে কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার প্রধান অতিথির বক্তব্য দেন । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মেডিকেল অফিসার আরিফুজ্জামান খান, মৌটুসী ইসলাম মৌ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও সংস্থাটির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




