
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের সখীপুরে শাল গজারী বনের পাশ থেকে সাড়ে ৮ফিট লম্বা ৪০ কেজি ওজনের এক অজগর সাপ ধরলেন এলাকাবাসী। শনিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কাউচিরচালা এলাকা থেকে ওই সাপটি ধরা হয়। খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ সাপটিকে দেখার জন্য এসে ভীর জমান।

স্থানীয় আন্দি বিটকর্মকর্তা ও বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে থাকা মো. এরশাদুল আলমকে খবর দিলে তিনি তার লোকজন নিয়ে মধুপুরে প্রাণী সম্পদ সংরক্ষণ করার একটি উদ্যানে নিয়ে রোববার সাপটিকে ছেড়ে দেন। দীর্ঘ ত্রিশ বছর পর সখীপুরে অজগর সাপ ধরা পড়ায় এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ছাতিয়া-বহেড়াতৈল সড়কের কাউচিরচালা এলাকায় সংরক্ষিত শাল বন থেকে সড়ক পারাপারের সময় কয়েকজন পথচারী ওই সাপটি দেখতে পায়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ওই অজগর সাপটিকে আটক করে স্থানীয় বন কর্মকর্তাকে খবর দেন।




