
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কালিয়ান পাড়া এলাকায় বিশাল র্যালি শেষে গুড নেইবারস-এর কার্যালয়ের মাঠে শুরু হয় এক আলোচনা সভা।

গুড নেইবারস-এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহীনূর আলম প্রধান অতিথি হিসেবে হাত ধোঁয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যন আব্দুল মান্নান মিয়া, গুড নেইবারস-এর ডা. আরিফুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ আলোচনা করেন। এতে ওই এলাকার তিনশত মা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেকের হাতে সাবান দেয়া হয়। এ ছাড়া হাত ধোঁয়া প্রতিযোগীতায় বিজয়ীদের থালা- গ্লাস পুরস্কার দেয়া হয়।




