
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার দিনব্যাপি উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের আয়োজনে কলেজ ক্যাম্প্যাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী, ডা. মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ মিয়া, হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, অধ্যাপক শাহজালাল মিয়াপ্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিনামূল্যে ওই কলেজের শিক্ষার্থীদের মাঝে কলেজ পোশাক দেওয়ার জন্য দর্জি পরিমাপ করেন।

বাসাইলসংবাদ/ ২৬ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




