
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে গরুর গুঁতোয় সালমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধায় পৌরসভার ৩নং ওয়াড এলাকায় এ ঘটনা ঘটে। সালমা ওই এলাকার রিপন সিকদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সালমা শখের বসে তার নিজ বাড়িতে একটি ষাঁড় গরু পালন করে।শুক্রবার সন্ধায় তার পালন করা গরুকে ঘাস খেতে দেয়। ঘাস খাওয়ানোর এক পর্যায়ে ওই ষাঁড় গরুটি শিং দিয়ে সালমাকে আঘাত করে। পরে সে আহত হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/ ২৬ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




