
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে নোটারি পাবলিকের মাধ্যমে বাল্যবিয়ে সম্পন্ন করায় বরকে ৬মাসের বিনাশ্রম কারাদ- এবং বরের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি গ্রামের বর শরিফুল ইসলাম (৩০) এবং বরের বাবা খোরশেদ আলম। একই ঘটনায় কনে ও কনের বাবাকে মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের এক স্কুলছাত্রীর সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বর, বরের বাবা এবং কনে ও কনের বাবাকে পুলিশের মাধ্যমে আটক করে এনে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




