
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিকুল ভালুকা উপজেলার মাঝিরঘাট গ্রামে পোল্ট্রিফার্মের শ্রমিক জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা-মা উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামের পোল্ট্রিফার্মের ভেতর কাজ করতেছিলেন। এসময় পোল্ট্রিফার্মের পাশের পুকুরপাড়ে শিশুটি একাই খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি পানিতে পরে গিয়ে ডুবে যায়। পরে শিশুটিকে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
বাসাইলসংবাদ, ০৩ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




