
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে আম বোঝাই একটি পিকআপভ্যান উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জামুর্কী ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলার বাসিন্দা আম ব্যবসায়ী আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মন (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌছালে
একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মন মারা যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা আরিফুল নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ, ০২ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




