
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে পদ থেকে অব্যfহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে সরকারি নির্দেশ অমান্য করায় ২’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ১১ টায় ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকের কাছে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন বেজে ওঠলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। মতিউর রহমান ভূইয়া উপজেরার গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন- সরকারী নির্দেশনা উপেক্ষা করে দায়িত্বরত অবস্থায় মুঠোফোন ব্যবহার করায় পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে ১৮৮ ধারায় ২’শ টাকা জরিমানা ও হল সুপার পদ থেকে অব্যfহতি দেওয়া হয়েছে ।
…বাসাইলসংবাদ/১০ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




