
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদর উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী অন্যতম বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর- প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর- ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ, কোরআনখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন বিএসসি, সাবেক ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, সিনিয়র সহকারী শিক্ষক এ. কে. ফজলুল হক,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, শিক্ষক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, মরহুমের নাতি শেখ মোহাম্মদ হাসনাত প্রমুখ। এরআগে মরহুমের কবর জিয়ারত করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




