
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার আবদুল জলিলের ভাড়াটিয়া বাসার টয়লেট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নবজাতকের মা স্বামী পরিত্যক্তা আর্জিনা আক্তারকে (৩০) আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সৌখিন মোড় এলাকার আজাহার উদ্দিনের মেয়ে আর্জিনা আক্তারের উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের শোলাপ্রতিমা গ্রামের আলমের সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছর বয়সি এক পুত্র সন্তানও রয়েছে। গত তিন বছর আগে দাড়িয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলী হোসেনের ছেলে আজগর আলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আর্জিনা।
এ ঘটনাটি জানাজানি হলে গত দুই বছর আগে স্বামীর সাথে আর্জিনা আক্তারের ডির্ভোস হয়। এরপর থেকে সন্তানকে নিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের সৌখিন মোড় এলাকায় আবদুল জলিলের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ডির্ভোসের পর আর্জিনা ও আজগর আলীর সম্পর্ক আরো গভীর হয়। আর্জিনার বাসায় নিয়মিত যাতায়াতও ছিল আজগরের। এ ঘটনায় কয়েক দফা শালিশী বৈঠকও করে এলাকাবাসী ।
আর্জিনার ভাই রফিকুল ইসলাম জানান- সম্পর্কের কারনে আজগর আলী মর্জিনার বাসায় নিয়মিত যাতায়াত করত। তাদের অনৈতিক সম্পর্কের কারণে আর্জিণা অন্তঃ স্বত্তা হয়ে পড়ে। গত ৭ সেপ্টেম্বর বিয়ের দাবিতে আর্জিনা আজগর আলীর বাড়িতে অবস্থান নিলে আজগর আলী ও তার পরিবারের লোকজন আর্জিনার ওপর শারীরিকভাবে নির্যাতন চালায়। এক পর্যায়ে আর্জিনা অসুস্থ্য হয়ে পড়লে ৮ সেপ্টেম্বর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হলে সে বাসায় ফিরে আসে। শনিবার সন্ধ্যায় আর্জিনা টয়লেটে গেলে তার গর্ভের সন্তান পড়ে যায়। আজগর আলীর নির্যাতনের কারণেই এ গর্ভপাত হয়েছে বলে তিনি দাবি করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন- নবজাতকের লাশ ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবজাতকের মাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ….বাসাইলসংবাদ/একেবি




