
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৫জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক চাপায় আমীর হামজা (৫৫) নামের এক কাঠ মিস্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) বিকেলে সখীপুর-গোপিনপুর সড়কের মহান্দনপুর বাজারে এ ঘটনা ঘটে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এতথ্যটি নিশ্চিত করেছেন। নিহত আমীর হামজা ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমীর হামজা হেঁটে স্থানীয় মহান্দনপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সখীপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বাসাইলসংবাদ/একেবি




