
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : ঘরে বসে থাকা শ্রমজীবী দুস্থ-অসহায় ২৫০ পরিবারের মাঝে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর নির্দেশে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা শাহালম মিয়া। রবিবার দিনব্যাপী উপজেলার কালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ভ্যানচালক, চা বিক্রেতা, বয়স্ক ও দুস্থ মানুষের হাতে ৫ কেজি চাউল, ১ কেজি আলু, ১ কেজি ডাল ও লবনের প্যাকেট তুলে দেওয়া হয়।

এসময় আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস শাওন, উপজেলা যুবলীগের যুগ্ম আহয়বায়ক আলমাস আজাদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের আহবায়ক রকিবুল হাসান বিজয় প্রমুখ।
যুবলীগ নেতা শাহালম মিয়া বলেন, ‘সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর নির্দেশে কালিয়া ইউনিয়নের ২৫০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’
…বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




