
নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে ঝুপঝাড় গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়েছে। বৃহষ্পতিবার সখীপুর-সাগরদিঘি সড়কের কচুয়া পুকুরপাড় এলাকার ঝুকিপূর্ণ একটি মোড়ের আশেপাশের ঝুপঝাড় গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়

মোড়টিতে প্রচুর পরিমাণে গাছ ও কাইশা/টাঙ্গি থাকার কারণে রাস্তার একপাশ থেকে আরেকপাশ দেখা যায়নি।যার ফলে প্রায়ই বড় ধরনের দূর্ঘটনা ঘটছিল। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সখীপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবকদের নিয়ে তারা গত পরশু থেকে এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভবিষ্যতেও তারা সামাজিক কাজে অংশ নিবে এবং আর্তমানবতার সেবায় কাজ করবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। গত বছর স্বরণকালের ভয়াবহ বন্যার সময় আমরা বাসাইল-সখীপুরে ৩ ধাপে প্রায় ১হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছি। করোনাকালিন লকডাউনের সময় সখীপুরের ৫শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা, ঈদ সামগ্রী, রমজান মাসে ৬শতাধিক লোকের মাঝে টুপি, মিসওয়াক, হাজারের অধিক মাস্ক বিতরণ করেছি। আমরা সখীপুরের বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণ রাস্তা-ঘাট মেরামত করতেছি এবং আমাদের এ কর্মসূচি ভবিষ্যতে চলমান থাকবে।’
বাসাইলসংবাদ/ ২৯ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




