
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের বুধ নির্মাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহানের হাতে সাবেক বুয়েট ছাত্রলীগের পক্ষে প্রকৌশলী আতাউল মাহমুদ এসব সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর আলম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




