
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে এক নারী স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত ওই নারীর নাম শাহনাজ বেগম। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তারাবাড়ী ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী পদে দায়িত্বে রয়েছেন। তিনি বর্তমানে টাঙ্গাইলের আশেকপুরে ভাড়া বাসায় রয়েছেন।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘গত ০১ জুলাই ৩জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর আজ সকালে এদের মধ্যে একজনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় আমাদের হিসেব অনুযায়ী ১৫জনের করোনা পজিটিভ হয়েছে। কিন্ত এদের মধ্যে সিভিল সার্জন অফিস থেকে মির্জাপুরের বাসিন্দা একজনকে বাদ দিয়ে ওই উপজেলায় সংযুক্ত করেছেন। এজন্য বর্তমানে বাসাইল উপজেলায় ১৪জন করোনা রোগী শনাক্তের তালিকায় ধরা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




