
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে শীতার্তদের মাঝে ৬ষ্ঠ দফায় কম্বল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার বিলচিকনাই, বালিয়া, বর্ণি কিশোরী, ব্রাহ্মণপাড়িল, কাজিরাপাড়া ও বাসাইল মধ্যপাড়া এলাকায় প্রায় ৩শ’ অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
ঠিকানার প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলের উপস্থিতিতে সদস্যরা এসব কম্বল বিতরণ করেন।
বাসাইলসংবাদ/ ২৩ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




