
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ১৩২/১৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতায় বাসাইল ও সখীপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষনাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কাজের জন্য বাসাইল ও সখীপুর আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল ৫টায় বিদ্যুৎ লাইন চালু করা হবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে কর্তৃপক্ষ বিকেল ৫টার আগেও লাইন করতে পারেন।

ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মো. শওকাতুল আলম স্বাক্ষরিক এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাসাইলসংবাদ/ ২৩ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




