
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরস্থ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরুণ ইউসুফ নিজ কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক নির্বাচিত হয়েছেন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ২৮ নভেম্বর পর্যন্ত অন্য কোন শিক্ষক তাদের প্রার্থিতা বহাল না রাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন ।

এ উপলক্ষে অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক পরিষদের এক সভায় সাবেক সম্পাদক মার্কেটিং বিষয়ের সহকারী অধ্যাপক আবদুল হালিম নতুন সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন । এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এস এম আব্দুল আউয়াল, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইব্রাহীম, দর্শনের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান প্রমুখ । আলোচনা শেষে উভয় তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় ।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি সুনাম ও সাফল্যের সাথে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ।
বাসাইলসংবাদ/ ০৬ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




