
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা শাজাহান সিরাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়তাঁর পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শাজাহান সিরাজের কালিহাতীর নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় তার পরিবারের সদস্যবৃন্দ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক জীবনের সহকর্মী, বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২২ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




