
অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের এক রিকশচালক তার মেয়ের বিয়েতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দিয়েছেন। ওই রিকশাচালক আন্তরিকভাবে চেয়েছিলেন, তার মেয়ের বিয়েতে মোদি উপস্থিত থাকুক।

তবে তার আশা অপূর্ণ থাকেনি। মোদি নিজে হাজির না থাকলেও নিমন্ত্রণের জবাব দিয়েছেন, আশীর্বাদ করেছেন বিয়ের কনেকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দোমরি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মঙ্গল কেবাত তার মেয়ের বিয়েতে মোদিকে আমন্ত্রণ করেন।
সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি মেয়ের বিয়ের কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী দপ্তরে একটি আমন্ত্রণপত্র পাঠান মঙ্গল কেবাত।
এএনআইকে তিনি বলেন, কিছু বন্ধু আমাকে জানাল যে মোদিজিকে দাওয়াত দিতে। তাই দিল্লি ও বারানসি অফিসে দুটি চিঠি দিই। আর যেদিন মেয়ের বিয়ে সেদিনই মোদির ফিরতি চিঠি হাতে পান মঙ্গল। আর এতেই দারুণ খুশি তিনি।
মঙ্গল বলেন, আমি কখনই আশা করিনি যে আমার চিঠির জবাব পাব। সূত্র: হিন্দুস্তান টাইমস
…বাসাইলসংবাদ/১৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




