
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান ফজলুর রহমানের ওপর ঘাটাইল সদরের ইউপি চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘাটাইল প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিকগণ ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের ঘোষণা দেন।

মাবনবন্ধনে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা, হায়দার রহমান, নিউজ২৪এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাংবাদিক আতা খন্দকার, রবিউল আলম বাদল, জাহান কলি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল হোসেন, সাংবাদিক উত্তম আর্য্য, মাসুম মিয়া, মনোয়ার হোসেন সোহেল, আনোয়ার হোসেন বকুল, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ন্যাক্কারজনক ঘটনার স্থানীয় প্রশাসন কর্তৃক কোন সুষ্ঠু সমাধান না হওয়াতে শনিবার সকালে সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে আসামি করে ঘাটাইল থানায় একটি মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে ইউএনওর সাথে সংবাদ বিষয়ক কথা বলার সময় ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করেন। এতে তিনি আহত হন।
…বাসাইলসংবাদ/১৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




