
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দ্বিতীয় ধাপে তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে। বাকী ৩টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ফলে ওই তিনটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। আর এই ১৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনীসামগ্রী স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেলদুয়ারে সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে ৪৪ জন, ধনবাড়িতে সাতটি ইউনিয়নের মধ্যে ৪টিতে ১৮জন ও সখীপুরে চারটি ইউনিয়নে ১২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। এই তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৭২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং ১ লাখ ৯৭ হাজার ৩৫৫জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এদিকে জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে একমাত্র নারী প্রার্থী দেওয়ান তাহমিনা হক ভোটে লড়ছেন। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮জন পুরুষ প্রার্থীর সাথে তিনি ভোটযুদ্ধে নেমেছেন।
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দল ছাড়াও বিভিন্ন দলের প্রার্থীরা অংশগ্রহণ করলেও জাতীয়তাবাদী দল বিএনপির কোন প্রার্থী নেই। তবে বেশ কিছু এলাকায় বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে। ১৮টির মধ্যে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। একারণে ওই ইউপিগুলোতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/ ১০ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




