
অনলাইন ডেস্ক : ঘাড়ে ব্যথা কিংবা সাধারণ জ্বর ‘সামান্য’ কিছু মনে করে অনেকেই অবহেলা করেন। কিন্তু কখনো কখনো এসব বিষয় হতে পারে বড় রোগের উপসর্গ। জেনে নিন এমন আরও কিছু অসুস্থতার কথা।

ঘুমের সমস্যা: মানসিক চাপে থাকলে ৭২ শতাংশ নারী ঠিকমতো ঘুমাতে পারেন না। দিনের পর দিন এভাবে চলতে থাকলে শারীরিক শক্তি কমে যায়। এক সময় দেখা দিতে পারে বড় কোনো রোগের।
বুকে জ্বালা: অনেকে বুক জ্বালাকে বুক ব্যথা বলে মনে করেন। তবে ব্যথাটি হয় ব্রেস্ট বোন বা অংশ ফলকের পেছনে।
আবার ব্যথা যদি বুককে গুঁড়িয়ে দেওয়ার মতো হয়, চাপটি কয়েক মিনিটের বেশি থাকে তাহলে অ্যাম্বুলেন্স ডাকতেই হবে। হতে পারে হার্ট অ্যাটাক!
ক্লান্তি: কাজের ক্ষেত্রে অনেক চাপ, চাপ পারিবারিক জীবনে, ব্যস্ততার শেষ নেই, এসব কারণে ক্লান্ত হবেনই। এক সপ্তাহেরও বেশি সময় ক্লান্তি থাকলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
ওজন হ্রাস: জীবনযাপনের কোনো পরিবর্তন ছাড়াই শেষ ছয় মাসে শরীরের মোট ওজনের ১০ শতাংশ যদি কমে যায়, তাহলে বুঝতে হবে লক্ষণ ভালো নয়। চিকিৎসক দেখানো উচিত। বিষণ্নতা, ডায়াবেটিস বা থাইরয়েড রোগ হতে পারে।
…বাসাইলসংবাদ/একেবি




