
নিউজ ডেস্ক : বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্রুপ, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার বেলা ৪টায় তিনি মারা যান। যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১৬ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। আজ বিকাল চারটার দিকে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিকিৎসকদের বরাত দিয়ে যমুনা গ্রুপ থেকে জানানো হয়, করোনায় বাবুলের কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদোক্তার চিকিৎসায় এভারকেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবের নেতৃত্ব ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এর বাইরে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছিলেন নিয়মিত।
গত ১৪ জুন অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।
…বাসাইলসংবাদ/ ১৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




