
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও ৩জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০জনে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

বাসাইল পল্লীবিদ্যুতের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার, পল্লীবিদ্যুত অফিসের মিটারমেকানিক কাম সুপারভাইজার ও উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের গার্মেন্সকর্মী।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘আজ সকালে ৩জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১জন।’
…বাসাইলসংবাদ/ ১৪ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




