
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার
ফুটবল নিয়ন্ত্রক
সংস্থা কনমেবলের
বিপক্ষে অভিযোগ
করায় তিন
ম্যাচ নিষিদ্ধ
হয়েছিলেন লিওলেন
মেসি। তাই
আগেই জানা
ছিল, চিলি
ও মেক্সিকোর
বিপক্ষে প্রীতি
ম্যাচে খেলতে
পারবেন না
তিনি। হয়েছেও
সেটাই। তাকে
ছাড়াই আসন্ন
ম্যাচগুলোর জন্য দল ঘোষিত করেছে
আর্জেন্টিনা। এদিকে আবার দলে জায়গা
পাননি আরেক
অভিজ্ঞ ফরোয়ার্ড
সার্জিও আগুয়েরোও।
চিলি ও
মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য
আর্জেন্টিনার ঘোষিত দলে জায়গা হয়েছে
সাত আনকোরা
খেলোয়াড়ের। তারা হলেন, লিওনার্দো বালের্দি,
আডলফো গাইচ,
লুকাস ওকাম্পোস,
মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ডমিঙ্গুয়েজ ও
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অনূর্ধ্ব-২০
বিশ্বকাপে আলো ছড়িয়ে আর্জেন্টিনা কোচে
লিওনেল স্কালোনির
নজরে এসেছেন
তরুণ স্ট্রাইকার
গাইচ। বালের্দি
খেলছেন বরুশিয়া
ডর্টমুন্ডে। লুকাস ওকাম্পোস সদ্যই যোগ
দিয়েছেন সেভিয়ায়।
কুয়ার্তা আর
ম্যাক অ্যালিস্টার
যথাক্রমে প্রতিভার
স্বাক্ষর রেখে
চলেছেন যথাক্রমে
রিভার পেস্নট
ও বোকা
জুনিয়র্সে।
আর্জেন্টিনা দল : গোলরক্ষক : এস্তেবান আনদ্রাদা,
ফ্রাঙ্কো আরমানি,
অগাস্টিন মারচেসিন।
রক্ষণভাগ: নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জালা,
মার্কোস রোহো,
নিকোলাস তাগলিয়াফিকো,
লিওনার্দো বালের্দি, লুকাস মার্টিনেজ কুয়ার্তা,
গঞ্জালো মন্তিয়েল,
নিকোলাস ফিগাল।
মিডফিল্ড : মার্কোস আকুনিয়া, গিদো রদ্রিগেজ,
লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি ল চেলসো,
নিকোলাস ডমিঙ্গুয়েজ,
রদ্রিগো দি
পল, এজেকিয়েল
প্যালাসিওস, মাতিয়াস জারাচো, রবার্তো পেরেইরা,
লুকাস ওকাম্পোস,
ম্যানুয়েল লানজিনি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড : পাওলো দিবালা, লওতারো মার্টিনেজ
ও আডলফো
গাইচ।
বাসাইলসংবাদ/একেবি




