
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর ॥ ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা। এ উপলক্ষে সরকারের সেবা সমূহ জনসাধারনের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইল বিআরটিএ অভিনব উদ্যোগ গ্রহন করেছে। এর অংশ হিসাবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রাঙ্গণে শনিবার (১ ফেব্রুয়ারী) দিনব্যাপী শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে এক হাজারের বেশি শিক্ষানুবিশ চালককে লার্নার প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবু নাঈম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম প্রমূখ।
…বাসাইলসংবাদ/০১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




