
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে উপজেলা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উদযাপন, তৃণমূল পর্যায় থেকে নাগরপুর উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-২ (ভূয়াপুর-গোপালপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/০১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




