
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে ৭ পুলিশ সদস্যসহ ১৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে উপজেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩০৮ জনে। রবিবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাকসুদা খানম।

নতুন শনাক্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ৭ পুলিশ সদস্য, উপজেলার লতিফপুর ইউনিয়নের ৩জন, বহুরিয়া ইউনিয়নের ১জন, জামুর্কী ইউনিয়নের ১জন, বানাইল ইউনিয়নের ১জন ও মির্জাপুর পৌর এলাকার ১জন রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান জানান, এ পর্যন্ত তাদের পুলিশ ট্রেনিং সেন্টারের ১৮ জন পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩০৮ জন। এরমধ্যে ৫জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১৩২জন এবং বাকি ১৭১ জন চিকিৎসাধীন।
…বাসাইলসংবাদ/ ১২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




