
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭জনে। শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে একজন (৪৫) উপজেলার কাউলজানী মধ্যপাড়ার বাসিন্দা ও অপরজন (২৬) ফুলকী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘১৩জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর রাতে সেখান থেকে দুইজনের করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১জন।
প্রসঙ্গত, উপজেলায় এ পর্যন্ত ৩৬৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




