
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধি পাওয়া নদীর পানির প্রবল চাপে উপজেলার মহেড়া ইউনিয়নের ধল্যা- বিলপাড়া সড়কটির একটি অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ওই সড়কটি ব্যবহার করা কয়েক হাজার মানুষ। শুক্রবার (০৩ জুলাই) দুপুরের দিকে এই ভাঙনের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সন্ধ্যায় রিপোর্টটি লেখা পর্যন্ত সড়কটির প্রায় ৭০-৮০ ফুট ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শাহজাহান তালুকদার বকুল। তিনি বলেন, পূর্বে এলাকায় পানি প্রবেশের কয়েকটি জায়গা থাকলেও মানুষজন সেগুলো বাড়ি-ঘর তৈরি করে বন্ধ করে ফেলেছে। ফলে পানি প্রবেশের কোন পথ না পেয়ে সড়কটির আদাবাড়ি পশ্চিমপাড়া এলাকা অংশ ভেঙ্গে পানি প্রবেশ করছে। রাতের মধ্যে ওই এলাকা সম্পূর্নরুপে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পানির প্রবল ¯্রােতে আদাবাড়ি কবরস্থানের দেয়াল হুমকির মধ্যে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে গত সাড়ে ৩মাস পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ধল্যা-বিলপাড়া সড়কটি ২ফিট প্রশস্থকরণের কাজ করেছে। জোয়ারের পানির চাপে সড়কটি ভাঙনের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সড়কটির সংস্কার কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে।
তবে মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
…বাসাইলসংবাদ/ ০৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




