
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডের আন্ধরা গ্রামের অমৃত মন্ডলের মেয়ের জামাতা পলাশ রায় (৩৫), অমৃত মন্ডলেরই ছেলে সঞ্জয় মন্ডল (২৩)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

গত সোমবার (২৯ জুন) উপজেলার আন্ধরা গ্রামে এই ঘটনা ঘটলেও শিশুটির বাবা গত বুধবার (১ জুলাই) মির্জাপুর থানায় এনিয়ে একটি অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে ওইদিনই এটি মামলা হিসেবে নথিভূক্ত হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২ জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে ঘটনাটি থানা-পুলিশ পর্যন্ত আসার আগে এলাকার স্থানীয় প্রভাবশালীরা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশু কন্যার বাবা একজন গাড়ি চালক ও মা স্থানীয় একটি হাসপাতালে চাকরি করেন। প্রতিদিনের ন্যায় শিশুটির মা-বাবা কর্মস্থলে চলে গেলে দুপুরের দিকে নির্জন বাড়িতে ওই শিশুকে একলা পেয়ে ধর্ষণ করে পলাশ মন্ডল। এতে সহযোগিতা করে তারই শ্যালক সঞ্জয়। সেসময় শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে দৌঁড়ে পালিয়ে যায় পলাশ ও সঞ্জয়। বর্তমানে মেয়েটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েটির বাবা এই প্রতিবেদককে বলেন, ‘ঘটনার পর থেকে স্থানীয় কয়েকজন আমাকে এই ঘটনা নিয়ে আপোষ করার জন্য চাপ প্রয়োগ করে। তাই থানায় মামলা করতেও বিলম্ব হয়েছে। ধর্ষকরা গ্রেপ্তার হয়েছে। যারা এই ঘটনা ধাপাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমি তাদের বিরুদ্ধে কোর্টে আরেকটি মামলা করেছি। আমি এই ঘটনায় জড়িত সবারই উপযুক্ত শাস্তি চাই।’
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘এ ঘটনায় করা অভিযোগটি আমরা মামলা আকারে নেওয়ার পর দ্রæত সময়ের মধ্যে ধর্ষক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি। ভিকটিমের ডাক্তারি পরিক্ষার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
…বাসাইলসংবাদ/ ০৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




