
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বিশাল র্যালি, কেক কাটা কিংবা আলোচনা সভা এসবের কিছুই হয়নি এশিয়ার প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে। কারণ একটাই কোভিড-১৯ বা করোনাভাইরাস। তবে বিশাল না হলে স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বরণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় মির্জাপুর পুরাতন বাস টার্মিনালস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও ইউনিয়ন পর্যায়ে মসজিদে মসজিদে যথাসম্ভব দোয়া করার জন্য নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু বলেন, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত স্বল্প পরিসরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম। সারা পৃথিবী আজ করোনায় নাজেহাল। বাংলাদেশও এটি মোকাবেলার চেষ্টা করছে। তাই এই সংকটে বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে সরকারকে সহযোগিতা ও যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক জহিুরুল ইসলাম জহির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মহিলালীগ নেত্রী রওশন আরা বেগম, পৌর শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




