
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাত্তার জমাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইয়াছিন আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়ার ছেলে ডা. ওয়াহেদুল আলম আল মাজিদী, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, আওয়ামী লীগ নেতা শাহ আলম মিয়া, বাসাইল পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহাদত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত, বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুত, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা উজ্জল মোল্লা, যুব নেতা শিবলু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হানিফ মিয়া।
…বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




