
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় জানান, দুপুরে ১০-১২জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রংপুরগামী ঢাকা মেট্রো ব- ১৩-১০৫১ দূরপাল্লার বাসটি মহাসড়কের দেওহাটা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা সার্ভিস লেনে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পকেটে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী আমাদের ধারণা তিনি রংপুর জেলার মিঠামইন থানার মহেনপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. তালেবুর মিয়া (৪০)।
…বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




