
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : সুরুজ্জামান ও নুরুজ্জামান আপন দুই ভাই। নেশায় আসক্ত এই দুই সহোদর উপজেলা পৌর সদরের সিএমবি (ডাকবাংলো) এলাকার বাসিন্দা মুনসুর ব্যাপারির ছেলে। চুরি-ছিনতাই ও মহাসড়কে ডাকাতিই তাদের পেশা। নেশার টাকা জোগাড় করতেই মূলত এসব করে তারা।

রবিবার (৫ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ধরা পড়ে যায় সুরুজ্জামান, দৌঁড়ে বাঁচে নুরুজ্জামান। সাথে পালিয়ে বাঁচে একই দলের আরও ৪ সদস্য।
রবিবার (৫ জুলাই) ভোর ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া বাইপাস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সুরুজ্জামান (৪০) কে গ্রেপ্তার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। সে সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের আটক না করা গেলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। সবার বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
…বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




