
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে জেলা পুলিশের উদ্যোগে কর্মহীন, অসহায় ও দুস্থ ১২৯ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) মির্জাপুর থানা পুলিশের ব্যবস্থপনায় মির্জাপুর সরকারি কলেজ ভবনের অভ্যন্তরীণ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল বিতরণ করা হয়।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, আমরা বিভিন্ন সময় নানা উদ্যোগে জেলায় এ পর্যন্ত প্রায় ১০-১২ হাজার ব্যক্তিকে সহায়তা করেছি এবং সাধ্যমতো সহায়তার চেষ্টা করছি। জেলা পুলিশ অসহায়দের পাশে রয়েছে উল্লেখ করে করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি। সে সময় জেলা পুলিশ সুপার ছাড়াও অন্যান্যের মধ্যে অতিরিক্তি পুলিশ সুপার শফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




