
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীর উদ্যোগে টাঙ্গাইল-০৮ বাসাইল-সখীপুরে ঈদ শুভেচ্ছাস্বরূপ পাঁচ শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী হামিদপুর, শ্রীপুর, গজারিয়া ও বাসাইল জাতীয় পার্টির উপজেলা শাখা অফিস থেকে কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এসময় সখীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, শফিকুল ইসলাম, ফরমান আলী মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বাসাইল উপজেলায় বিতরণের সময় সেখানকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী বলেন, ‘দেশের এই ক্লান্তিলগ্নে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায়দের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবে কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের নির্দেশে আমি শুরু থেকেই লিফলেট বিতরণ প্রচার-প্রচারণা ও বিভিন্ন সময়ে দুস্থ অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছি।’
…বাসাইলসংবাদ/ ২৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




