
নিজস্ব প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২১ এর নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় নব-নির্বাচিত সভাপতি এসএম মাহফুজুর রহমান, সহ-সভাপতি পদে আলমগীর হোসেন ও হযরত আলী, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সম্পাদক পদে উজির আলী, অর্থ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আয়নাল হোসেন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইকরাম জোয়ারদার, ধর্মবিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার রহমান (সৈকত) ও মহিলা বিষয়ক সম্পাদক পদে সায়মা আক্তার শর্মী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার খান, সদস্য পদে শাহাদাৎ হোসেন, সালাম ও বজলুর রহমান শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাকসুদুর রহমান। এসময় ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক, নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও গোলাম মওলা, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সহ-সভাপতি ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, সাধারন সম্পাদক সাদৎ-আল-হারুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এমএ আজাদ সোবহানী আল ভাসানী, সদস্য সামছুল আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৪ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




