
নিজস্ব প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিট ‘মানবিক বিভাগ’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল পরিবেশে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর সকাল ১০ টায় কেন্দ্র প্রধানদের কাছে ভর্তি পরীক্ষার প্রশ্ন, ওএমআরসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করেন। পরীক্ষা চলাকালীন সময়ে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ২টি কেন্দ্রে ২৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উৎস সিদ্দিকী নামের এক দৃষ্টি প্রতিবন্ধি ও মেহেদি হাসান নামের এক পক্ষাঘাতগ্রস্থ এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/ ২৪ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




