
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’-এর উত্তর টাঙ্গাইল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা ১২ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব বনাম ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। পরে টসে জিতে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এছাড়াও বিশেষ অতিথি টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ।

এ ফাইনাল খেলায় মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে ৮৪ রানে হারিয়ে ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব জয়লাভ করে।
প্রসঙ্গত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলায় এরআগে তিনটি প্রেসক্লাব খেলায় অংশ নেয়। প্রেসক্লাবগুলো হলো- ভূঞাপুর-গোপালপুর প্রেসক্লাব, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব, ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব।
বাসাইলসংবাদ/ ২৩ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




