
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফার পর তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই সিদ্ধান্তের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সংসদ ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আজ দুপুরে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মুক্তি’ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।
বাসাইলসংবাদ, ০৬ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






