
নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এবার মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদ জিয়া। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৩টায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেগম জিয়ার মুক্তির আদেশ দিয়েছেন। এই আনন্দ ভাষায় প্রকাশের নয়।’
এর আগে, গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টি তার ভাষণে উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বাসাইলসংবাদ, ০৬ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






