
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অগ্নিকান্ডে ৭টি দোকান ভষ্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (১৩ জুন) ভোররাতে উপজেলার ফলদা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে চালের দোকান, ইলেক্ট্রিক ও হার্ডওয়ার, মুদি দোকান, ফার্নিচার ও রড সিমেন্টের দোকানে আগুনে পুড়ে ছাই হয়েছে। পৌনে এক কোটি টাকা আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, ভোররাতে ফলদা বাজারে একটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ধীরে ধীরে আশপাশের আরও ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে ভূঞাপুর ও গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ভূঞাপুর ফায়ার স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে ভূঞাপুর থেকে ফলদা যাওয়ার সড়কটি খুবই খারাপ। এজন্য ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়েছে।’
বাসাইলসংবাদ, ১৩ জুন, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






