
নিউজ ডেস্ক : গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন ডাকসুর ভিপি নূরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি এই হামলাকে অবিবেচকের মতো কাজ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ভারতের নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ভারতজুড়ে চলমান আন্দোলন ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর সে দেশের পুলিশের হামলার প্রতিবাদে ডাকসু ভিপি নুরের আহূত সংহতি ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় নুরসহ কয়েকজন ছাত্র আহত হন। এ ধরনের হামলা অবিবেচকের কাজ।
…বাসাইলসংবাদ/একেবি




