
নিজস্ব প্রতিবেদক : ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে টাঙ্গাইল জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিরোধ সমাবেশ করেছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ শাহ আলম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম আখতারুজ্জামান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকেই বিচারের আওতায় আনার দাবি জানান। এ প্রতিরোধ সভাটি সরকারি কর্মকর্তা কর্মচারিদের বিশাল জন সমাবেশে পরিণত হয়।
বাসাইলসংবাদ/ ১২ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




