
নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয় দিবস উপলক্ষে বাসাইলে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।
বাসাইলসংবাদ/ ১১ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




